ভোলা প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ভোলা প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ ও বিভাজন মুক্ত ভাবে সাংবাদিক ও পুলিশ একসাথে কাজ করে যাবো, আপনারা আমাদের কে সুযোগ করে দিবেন বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।
তিনি আরো বলেন, আমরা সবাই ভাই ভাই, বাংলাদেশ পুলিশ, সাংবাদিক, ছাএ জনতা সবাই মিলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক আজকের ভোলা'র সম্পাদক মো: শওকাত হোসেন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার শফিক ইসলাম, ভোলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রবীন সাংবাদিক এম এ তাহের, ভোলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশীদ, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, দৈনিক ভোলার বানী'র সম্পাদক মাকসুদুর রহমান, দৈনিক ভোলা টাইমস এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ আলী জিন্নাহ রাজিব।
ভোলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মো: ইউনুছ শরীফ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দৈনিক নয়া দিগন্ত এর ভোলা জেলা প্রতিনিধি শাহাদাত শাহীন, সিনিয়র সাংবাদিক আল-আমিন শাহরিয়ার, দৈনিক নিউন্যাশন এর ভোলা প্রতিনিধি শহিদ তালুকদার, একাত্তর টিভির ভোলা প্রতিনিধি কামরুল ইসলাম, ভোরের কাগজ এর ভোলা প্রতিনিধি এইচ এম নাহিদ, ইনকিলাব পত্রিকার ভোলা প্রতিনিধি জহিরুল হক, দৈনিক জাস্ট নিউজ এর ভোলা প্রতিনিধি মনিরুল ইসলাম, বনিক বার্তার ভোলা প্রতিনিধি এইচ এম জাকির হোসেন, মোহনা টিভির ভোলা প্রতিনিধি জসিম রানা, এটিএন বাংলা এর ভোলা প্রতিনিধি সিদ্দিক উল্লাহ, এশিয়া টেলিভিশন এর ভোলা প্রতিনিধি বিল্লাল হোসেন, দেশ টিভির ভোলা প্রতিনিধি ছোটন সাহা, চ্যানেল ২৪ এর ভোলা প্রতিনিধি আদিল হোসেন তপু, যমুনা টিভির ভোলা প্রতিনিধি জুয়েল সাহা সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০ টায় তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে আরো একটি মতবিনিময় সভা করেন।
প্রকাশক ও সম্পাদক: আশরাফুল আলম সজিব