পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চরফ্যাশন উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়েছেন মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার পরিচালক অধ্যাপক কামরুজ্জামান।
অধ্যাপক কামরুজ্জামান তার একবানীতে বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পবিত্র ঈদুল আজহার মধ্য দিয়ে মুসলমানদের সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে ওঠে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় উজ্জীবিত পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয়, অনুস্মরণীয়। তারই নিদর্শনস্বরূপ আমরা প্রতি বছর আল্লাহ তায়ালার সন্তুুষ্টি লাভের উদ্দেশ্যে আমাদের প্রিয় পশুকে কোরবানি করি। এই উৎসবের মধ্য দিয়ে ধনী-গরিব সকলে একে অপরের খোঁজখবর নেয়া, আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্ক তৈরী এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করতে ঈদের আনন্দ ভাগাভাগি করি।
তিনি আরও বলেন, ধনী গরীব বৈষম্য দূর করে আমাদের ঈদুল আজহা থেকে শিক্ষা নিতে হবে যে মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। আসুন আমরা প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখি।
পরিশেষে পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক- এই কামনা করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন।
প্রকাশক ও সম্পাদক: আশরাফুল আলম সজিব