আশরাফুল আলম সজিব।। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সময়ের দাবি। বিজয় আমাদের হয়েগেছে, দেশ এখন আওয়ামীলীগ মুক্ত বাংলাদেশ হয়ে গেছে। যারা দীর্ঘদিন ধরে মানুষের উপর নির্যাতন অত্যাচার করেছে সে আওয়ামী লীগকে কোনভাবেই ক্ষমা করা যায় না। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ঘোষনায় জাতি আজ আনন্দিত। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশে গনতান্ত্রিক সরকার প্রতিষ্টা করা সময়ের দাবী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৪ জুলাই আগস্টের ঐতিহাসিক গনঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিজয় র্র্যালী পূর্ব এক সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা জেলার নেতৃবৃন্দ এ সব কথা বলেন।
বুধবার (০৬ আগস্ট) বেলা ১১টায় ভোলা শহরের মহাজনপট্টি বিএনপি অফিস চত্তরে গনমিছিল পূর্ব এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিজয় আমাদের হয়ে গেছে। এখন আওয়ামীলীগ মুক্ত বাংলাদেশ হয়ে গেছে। যারা দির্ঘদিন মানুষের উপর নির্যাতন, অত্যাচার করেছে, সেই আওয়ামী লীগকে কোনো ভাবেই ক্ষমা করা যায় না। জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণায় জাতি আজ আনন্দিত। ফ্যাসিস্ট সরকার পতনের পর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সময়ের দাবি। আমরা সেই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বিএনপি'র কর্ণধার তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আগামীর পথ চলতে চাই।
গণ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হারুনুর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, জেলা কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, ছাত্রদল সাধারণ সম্পাদক আলামিন হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিজয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
বিজয় মিছিলে নেতৃত্বদেন জেলা বিএনপির আহবায়ক ও ভোলা-১ আসন থেকে বিএনপি"র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম
প্রকাশক ও সম্পাদক: আশরাফুল আলম সজিব