বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে ইয়াবাও গাঁজাসহ ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী চাঁন মিয়া ওরফে চান্দু মাঝিকে (৫০) তার নিজ বাসা হতে আটক করা হয়।
নৌবাহিনীর এক প্রেস ব্রিফিং এ লেফটেন্যান্ট কমান্ডার অপারেশন অফিসার রিফাত জানান, শুক্রবার (২০/০৯/২০২৪) বিকাল সোয়া ১:১৫ মিনিট থেকে ৪:৩৯ মিনিট পর্যন্ত ভোলার দৌলতখান থানাধীন ঘুইঙ্গারহাট এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করে র্যাব ও কোস্টকার্ড এবং বাংলাদেশ পুলিশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তার বাসা তল্লাশি করে ১৫৫টি ইয়াবা, গাজা, ৯ হাজার ৫০০শ টাকা, ৪টি মোবাইল ফোন এবং ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে ভোলা সদর থানা এবং দৌলতখান থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে যানা যায়। জিজ্ঞাসাবাদ শেষে আটকৃত ব্যক্তিকে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড অপর এক অভিযানে ভোলা সদর থানাধীন আবহাওয়া অফিস রোড এলাকা হতে ভোলা সদরের কুখ্যাত সন্ত্রাসী দলের প্রধান নাছির উদ্দীন নান্নু মিয়া ও তার ছেলে আরিফকে ২টি আগ্নেয়াস্ত্র এবং বিপূল পরিমান দেশীয় অস্ত্র সহ আটক করা হয়।
প্রকাশক ও সম্পাদক: আশরাফুল আলম সজিব