আশরাফুল আলম সজিব।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাতে ভোলা–১ সংসদীয় আসনের রতনপুর ও শান্তির হাট এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম।
সোমবার (৬ ফেব্রুয়ারি) রতনপুর ও শান্তির হাট বাজার ও মাছঘাট এলাকায় বাজার ও জনবহুল স্থানে গণসংযোগ করেন।
গণসংযোগকালে অধ্যক্ষ নজরুল ইসলাম সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভোলা–১ আসনের মানুষ অবহেলা ও বৈষম্যের শিকার। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক সমাজ গড়তেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়বিচার, সততা ও জবাবদিহির প্রতীক। জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে আমি সংসদে ভোলা–১ আসনের মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলব।
গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যাপকভাবে অংশ নেন। তারা জানান, অধ্যক্ষ নজরুল ইসলামের সহজ-সরল আচরণ, ধর্মীয় ও সামাজিক অবদান এবং দীর্ঘদিনের পরিচ্ছন্ন ভাবমূর্তি ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
এ সময় এলাকার প্রবীণ ব্যক্তি, তরুণ ভোটার ও ব্যবসায়ীরাও তাদের প্রত্যাশা ও দাবি তুলে ধরেন। অধ্যক্ষ নজরুল ইসলাম সবার কথা শোনার পাশাপাশি নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায় ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক: আশরাফুল আলম সজিব