ভোলার চরফ্যাশনে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় এবং সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় পৌর মেয়র মো. মোরশেদ কে সম্মাননা ক্রেস্ট প্রধান করেন যুব রেড ক্রিসেন্টের নবনির্বাচিত কমিটি।
বুধবার (১৭ এপ্রিল) সকালে চরফ্যাশন পৌরসভা কার্যালয়ের হলরুমে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি চরফ্যাশন উপজেলা টিমের আয়োজনে দলনেতা মোবাশ্বের আলম নিশাতের সভাপতিত্বে ও উপদলনেতা তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্টে চরফ্যাশন উপজেলা টিমের বিভিন্ন বিভাগীয় প্রধান ও উপপ্রধানসহ টিমের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র মো. মোরশেদ বলেন, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বদা মানব কল্যাণে কাজ করে থাকে, বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ড, প্রচণ্ড শীত প্রভৃতি দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি ভিত্তিতে খাদ্যসামগ্রী, ওষুধপত্র, বস্ত্র, অস্থায়ী আশ্রয় সামগ্রী প্রদান এবং উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে থাকে।
এ সকল মানবিক কার্যক্রমে জড়িত তরুণ-তরুণীর হাত ধরেই তৈরি হবে জাতির জনক বঙ্গবন্ধুর আগামীর স্বপ্নের সোনার বাংলাদেশ ।
প্রকাশক ও সম্পাদক: আশরাফুল আলম সজিব