ভোলার চরফ্যাসনে আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে চেয়াম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীনের মোটরসাইকেল প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন চরফ্যাসন উপজেলা বীর মুক্তিযোদ্ধার সন্তানরা। রোববার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাম গঞ্জের হাট বাজারে গণ সংযোগের পাশাপাশি লিফলেট বিতরন করেন তারা।
জানাযায়, আগামী ৫ই জুন চরফ্যাসন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে চেয়ারম্যন পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদিন আখন উপজেলা জুড়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

চরফ্যাশন উপজেলা বাসিন্ধা মো. সাইফুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন আখন মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে গোটা উপজেলা জুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছেন। আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে রোববার দিন ভর তাকে জয়যুক্ত করতে চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামগঞ্জের বাজারে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরন করেছি। আশাবাদী নির্বাচনে তিনি জনগনের প্রত্যক্ষ ভোটে তিনি ফের তৃতীয় বারের মতো উপজেলা পরিষদের চেয়াম্যান নির্বাচিত হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মো, শরিফুল আলম সোয়েব, মো, শাহ মুনজুরুল ইসলাম হারুন, মো. সাইফুল ইসলাম চৌধুরী, মো, হেলাল উদ্দিন, মো. কামরুল ইসলাম, আরাফাত হোসেন নুরনবী, মো. মামুন , মো. মিঠু মিয়াসহ প্রায় ২শতাধিক মুক্তিযোদ্ধার সন্তানরা গণ সংযোগে অংশ গ্রহন করেন।
এ সময় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদিন আখন, সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন এবং আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনের তার মোটর সাইকেল মার্কায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দানের জন্য অনুরোধ করেন।
প্রকাশক ও সম্পাদক: আশরাফুল আলম সজিব