স্টাফ রিপোর্টার।।কেন্দ্রীয় শ্রমিক দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ভোলায় শ্রমিক দলের সাংগঠনিক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় জেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন স ম জামাল উদ্দিন।
জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল আলম মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপি'র সদস্য সচিব মোঃ রাইসুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ূন কবির সোপান, এনামুল হক, আব্দুর রব আকন, বশির আহমেদ হাওলাদার ও সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ।
এ সময় ভোলা জেলা বিএনপি'র নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ভোলা জেলা বিএনপর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিক দল কাজ করেছে। বিএনপির আন্দোলনে ভোলা জেলা শ্রমিক দলের অবদান ভুলে যাওয়ার মত নয়। তাই বক্তারা ভোলা জেলা শ্রমিক দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সদর উপজেলা শ্রমিক দলের আহবায়ক আওলাদ হোসেন বাহার, সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আলমগীর মোল্লা, ভাসান শ্রমিক দলের সভাপতি মোঃ ইব্রাহিম সহ জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন শ্রমিক দলের অন্তর্ভুক্ত বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।