আশরাফুল আলম সজিব।।আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। এজন্য প্রয়োজন একটি গণতান্ত্রিক নির্বাচন। আজকে যেই সংস্কারের জন্য বিভিন্ন ধরনের কমিটি গঠন করা হচ্ছে। এই সংস্কারের জন্য বিএনপি অনেক আগেই তাদের ইস্তেহারে উপস্থাপন করেছিল। এই সংস্কারের নামের সময় জ্ঞাপন করা যাবে না। আওয়ামীলীগ মনে করেছিল বিএনপি হারিয়ে গিয়েছে। আজকে চরফ্যাশনে লাখো জনতার উপস্থিতি প্রমাণ করে বিএনপি হারিয়ে যায়নি। বিএনপি আগের চেয়ে আরো শক্তিশালী হয়েছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসবে। তখন কেউ আইন হাতে তুলে নেবেন না। যারা অন্যায় করেছে, লুটপাট করেছে, মানুষের জমি দখল করেছে, মানুষকে নির্বিচার হত্যা করেছে, তাদের বিচার হতেই হবে। তার শাস্তি তারা পেতেই হবে। তবে সেটা হবে আইনের মাধ্যমে। তারা মনে করেছে পার পেয়ে যাবে এটা কখনো সম্ভব নয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি নামক রাজনীতির যে বীজ বপন করে রেখে গিয়েছে,। সেই রাজনীতি কখনো নষ্ট হতে পারে না। ৫ ই আগস্টের পরে বিএনপি আরও শক্তিশালী হয়েছে। এজন্য দরকার আগামী দিনে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকা।
ভোলার চরফ্যাশনে লক্ষ জনতার গন সংবর্ধনায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি'র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।
আজ সোমবার ২৭ জানুয়ারী চরফ্যাশন বাসীর পক্ষ থেকে চরফ্যাশন সদর রোডে, গণ সংবর্ধনা ভোলা জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু'র সভাপতিত্বে সম্বর্ধনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র যুগআহ্বায়ক আলহাজ্ব সফিউল রহমান কিরন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা ইয়ারুল আলম লিটন, জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুর রব আকন্দ, কবির হোসেন, তরিকুল ইসলাম কায়েদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদ,
ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইছ এম তছলিম, চরফ্যাশন উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলার ২৩টি ইউনিয়নে লক্ষাধিক বিএনপির ও অংগ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।