• সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন

চরফ্যাশনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের জুলাই অভ্যুত্থানে শহীদের কবর জিয়ারত কর্মসূচি পালিত

এইচ এম হাছনাইন / ৩৯০ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

এইচ এম হাছনাইন।। ‘দ্রোহের জুলাই, মুক্তির জুলাই’ চেতনায় জুলাই অভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চরফ্যাশনে শহীদ রাকিবুল হাসান (রহ.)-এর কবর জিয়ারত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (১ আগস্ট ২০২৫) চরফ্যাশন উপজেলা ও মাদ্রাজ ইউনিয়ন শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখার নেতৃবৃন্দ, মাদ্রাজ ইউনিয়ন শাখার দায়িত্বশীল ও কর্মীরা।

কবর জিয়ারতের সময় শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। নেতৃবৃন্দ বলেন,
“শহীদ রাকিবুল হাসান (রহ.) আমাদের জন্য আদর্শ। তাঁর আত্মত্যাগ আমাদের চলার পথে অনুপ্রেরণা হয়ে থাকবে।”

উল্লেখ্য, প্রতি বছর জুলাই মাসকে ‘দ্রোহ ও মুক্তির মাস’ হিসেবে পালন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এই মাসে সংগঠনের ইতিহাসে নানা আন্দোলন-সংগ্রামের স্মরণে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ