স্টাফ রিপোর্টার।। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোলা জেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। আগামী তিন মাসের জন্য এ কমিটি অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে অ্যাডভোকেট জিয়াউর রহমানকে আহ্বায়ক, মো. মাকসুদুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কাওছার মিয়া ও তানভীর হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এ ছাড়া শরীফ হাওলাদার সাগরকে সদস্য সচিব, মোহাম্মদ আতিউল্লাহ আতিককে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং ইয়াসির আরাফাত ও মাহদী হাসান সাগরকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল আমিন মামুন ও রাশিদ আহমেদ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবগঠিত এ আহ্বায়ক কমিটি আগামী তিন মাস দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর স্বাক্ষরে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।