• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ভিডিও ছড়িয়ে পড়েছে

স্টাফ রিপোর্টার।। / ৫০ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার, ভোলা:

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে মিছিলটি হয় বলে জানা গেছে।

প্রায় ৩৮ সেকেন্ডের ভিডিওতে ২০ থেকে ৩০ জনকে মিছিল করতে এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। মিছিলে নেতৃত্ব দেওয়ার দাবি করা হয়েছে ভোলা জেলা ছাত্রলীগের সহসভাপতি জাকারিয়া হোসেন অমির।

ভিডিওতে থাকা ব্যানারে শেখ হাসিনা, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ জাতীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং কথিত ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় প্রত্যাখ্যানের দাবি জানানো হয়।

মিছিলের সময় অংশগ্রহণকারীদের ‘হাসিনা, তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘চলছে লড়াই, চলবে’, ‘শেখ হাসিনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ও ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

মিছিলের আগে দেওয়া বক্তব্যে জাকারিয়া হোসেন অমি বলেন, “আজকে শেখ হাসিনার জন্য বাংলাদেশ নয়, বাংলাদেশের জন্য শেখ হাসিনাকে প্রয়োজন। আমরা শেখ হাসিনাকে আবার আনব, আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করব।”

এদিকে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ভিডিও দেখে সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় শনাক্তকরণ ও অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ