• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

ভোলায় মর্গে নেওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স পানিতে , আহত দুই স্বজন

স্টাফ রিপোর্টার।। / ৫৮ বার ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার:- ভোলার বোরহানউদ্দিনে ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে মর্গে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়েছে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স। এতে অ্যাম্বুলেন্সে থাকা মরদেহের দুই স্বজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে লালমোহন উপজেলার রায়চাঁদ ইউনিয়নে আয়েশা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়। পরিবারের দাবি, গ্যাসের ওষুধ খেতে গিয়ে ভুলবশত ইঁদুর মারার গ্যাসট্যাবলেট খেয়ে ফেলেন তিনি। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আয়েশা বেগম রায়চাঁদ ইউনিয়নের সালাউদ্দিনের স্ত্রী এবং তিন সন্তানের জননী ছিলেন।

পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বোরহানউদ্দিনের কেরামতগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের খালে পড়ে যায়।

এ সময় অ্যাম্বুলেন্সে থাকা পুলিশ সদস্য, মরদেহ ও স্বজনরা খালে পড়ে যান। এতে মরদেহের দুই স্বজন আহত হন।

খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিস সদস্যরা অ্যাম্বুলেন্স থেকে মরদেহ ও আহত স্বজনদের উদ্ধার করেন। স্থানীয়রাও উদ্ধারকাজে সহযোগিতা করেন।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত লিডার খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ ও স্বজনদের উদ্ধার করেছে। দুর্ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ