তিনি আরো বলেন, বোরহানউদ্দিন উপজেলা ছাড়াও ভোলা সদর, দৌলতখান, লালমোহন, তজুমউদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার ৩ হাজার পরিবারের প্রায় ৫ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেছেন।
একই ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের ০৯নং ওয়ার্ডের আমিন মিয়া চৌকিদার বাড়ির দরজার মসজিদে একই সময় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইমামতি করেন মাও: আনোয়ার হোসেন।
তিনি জানান, প্রতি বছরের ন্যায় এবারও আমরা সৌদি আরবের সাথে মিল রেখে ৩০টি রোজা পূর্ণ করে আজ ঈদ উৎযাপন করছি। টবগী ১নং ওয়ার্ডের পঞ্চাইত বাড়ীর মসজিদে হাফেজ তানজীল নামাজের ইমামতি করেন।