• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

অতীতে যে পুলিশি ব্যবস্থা ছিল তা পাল্টে দেওয়া হবে, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোরশেদ আলম

মোঃ সাইফুল ইসলাম আকাশ / ৩৯৪ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

ভোলা জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত জেলায় পরিণত করা হবে বলে জানিয়েছেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোরশেদ আলম। তিনি বলেন, আমরা অতীত নিয়ে আর পড়ে থাকতে চাই না,অতীতে পুলিশি যে ব্যবস্থা ছিল তা পাল্টে দেওয়া হবে অতীতের কোন চিহ্নই আমরা রাখবো না,কেউ ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়। আগামী দিনগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ৩ ঘণ্টাব্যাপী ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডিআইজি এসব কথা বলেন। সদ্য যোগদানকৃত ভোলা জেলা পুলিশ সুপার মো. শরিফুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা যে কোনো অপরাধ দমনে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর। ভোলা জেলা মাদকমুক্ত, কিশোর গ্যাং ও ইভটিজিং বন্ধসহ সকল প্রকার অপরাধ দমনে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া ভোলা জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত জেলায় পরিণত করা হবে। মতবিনিময় সভায় ভোলার বিভিন্ন সমস্যা তুলে ধরে সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকত হোসেন,দৈনিক নয়া দিগন্ত জেলা প্রতিনিধি শাহাদাত শাহীন,দৈনিক দিগন্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ইউনুস শরীফ,ভোলা জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি আলামিন শাহরিয়ার, দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক ভোলা টাইমসের সম্পাদক মোহাম্মদ আলী জিন্না রাজিব, দৈনিক আজকের পএিকার ভোলা জেলা প্রতিনিধি  সাইফুল ইসলাম আকাশ, সাংবাদিক সাগর চৌধুরী,দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি আশরাফুল আলম সজিব,চ্যানেল এস জেলা প্রতিনিধি মনসুর আলম,চ্যালেন টোয়েন্টি ফোর জেলার প্রতিনিধি তপু,ডিবিসি জেলা প্রতিনিধি অচিন্ত্য মজুমদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম,ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ সহ বিভিন্ন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ