প্রেস রিলিজ।।
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত আনুমানিক ২টায় কোস্ট গার্ড বেইজ ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন গাজিপুর সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে মো. ইকবাল হোসেন (৬৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।