• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: ভোলায় কোস্ট গার্ড–পুলিশের যৌথ অভিযানে ছাত্রলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার।। / ৩৭০ বার ভিউ
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার।। অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ জানুয়ারি) বিকাল আনুমানিক ৩টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা ও ভোলা সদর থানার পুলিশের সমন্বয়ে সদর থানাধীন কালীবাড়ি রোড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ সালমান গোলদার (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, আটক সালমান গোলদার ভোলা সদর থানা আওয়ামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী বলে দাবি করা হয়।
আটকের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও পুলিশের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ