
আশরাফুল আলম সজিব।। ভোলা জেলা শ্রমিক দলের আয়োজনে বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, শিষ্টাচার বজায় রাখুন, রাজনৈতিক দল করেন আমরাও করি কিন্তু শিষ্টাচারের একটি মাত্রা রাখতে হবে। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি আমরা জানি বাংলাদেশের মানুষ কি চায়। আমরা এ সরকারকে সমর্থন দিয়েছি একটি সুন্দর নির্বাচন করবে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিবে। কিন্তু বড়ই পরিতাপের বিষয় এই দেশের সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে কি নাই তাইতো বুঝি না। সন্ত্রাস হচ্ছে, ফরিদপুরে গন্ডগোল হচ্ছে, ঢাকায় হত্যা হচ্ছে তারা কিছু করতে পারছে না। আমরা আপনাদের প্রতি অত্যন্ত বিরক্ত। সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করুন না হয় ছেড়ে দিয়ে চলে যান। বিএনপির কোন লোক যদি চাঁদাবাজি করতে আসে তাহলে তাদেরকে পুলিশের হাতে তুলে দিন। বিএনপিতে বিএনপিতে কোন চাঁদাবাজ ও ড্রাগ অ্যাডিক্টেডের কোন স্থান নেই।
তাঁরা আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি তাই আমাদের দায়িত্ব অনেক বেশি তাই পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবেন না। তারেক রহমানের বিরুদ্ধে আপনারা যে বিষোদগার করছেন অন্যায় কাজ করছেন। ইচ্ছে করলে বিএনপি এদেশ থেকে আপনাদের তাড়িয়ে দিতে পারে কিন্তু আমরা সেটি করবো না। আমরা দ্বায়িত্বশীল একটি দল। ভোলায় গত ১৬ বছরের আন্দোলনে বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদল সহ সকলেই ছিলো কিন্তু কোথায় ছিলো জাতীয় পার্টি। আজকে যে হাতপাখা দল তাঁরা আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে ভোলায় মিছিল করেছে এবং পুলিশ তাদেরকে কিছু বলে নাই। আর বিএনপি মিছিল করলেই তাদের উপর লাগতো।
সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা বিএনপি অফিস প্রাঙ্গনে জেলা শ্রমিক দলের আয়োজনে, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার অপপ্রচার ও মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং কুচক্রিমহল কর্তৃক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় শ্রমিক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশ করে এ সব কথা বলেন তারা।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদারের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির সোপান, ইয়ারুল আলম লিটন, ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল আলম মানিক, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক বসির হাওলাদার, সদর উপজেলা আহবায়ক আওলাদ হোসেন বাহার, সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লব, যুগ্ন-আহবায়ক আলমগীর মোল্লা, বাসান শ্রমিক দলের সভাপতি মো: ইব্রাহীম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা।
সমাবেশ শেষে, সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি, হত্যা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মব ও গুজব সৃষ্টির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক দল।
জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।