• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

আলহাজ্ব এডভোকেট মহিব উল্যাহ মিঞার বাড়ির আঙিনায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

মামুন হোসাইন / ৩৭৪ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

ভোলার লালমোহনে আলহাজ্ব এডভোকেট মহিব উল্যাহ মিঞার বাড়ির আঙিনায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের জামাত পরিচালনা করেন মাওলানা জামাল উদ্দিন। দোয়া মোনাজাত অংশগ্রহণ করেন আলহাজ্ব মাওলানা হেমায়েতুর রহমান পীর সাহেব।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা বারের সাবেক সভাপতি,লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও লর্ডহার্ডিঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি আলহাজ্ব এডভোকেট মহিব উল্যাহ মিঞা, আলেম কুলের শিরমনি আলহাজ্ব মাওলানা আঃ করিম সাহেব, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন হায়দার,
চরফ্যাশন উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান ভুট্টোসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের নামাজ আদায় করেন।

ঈদের নামাজ আদায় শেষে খুতবা পাঠ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। এই মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। মোনাজাতে সারা বিশ্বের মুসলিম উম্মাহসহ সব মানুষের গুনাহ মাফ চেয়ে দোয়া কামনা করা হয়। যেকোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়েছে।

ঈদের নামাজ আদায়ের পর প্রধান আনন্দ একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময়ে। নামাজ শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা।

এরপর সকল মুসল্লীদের আপ্যায়নের ব্যবস্থা করেন আলহাজ্ব এডভোকেট মহিব উল্যাহ মিঞা।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ