শুক্রবার (১৮ জুলাই) দুপুরে জুম্মা নামাজের পর ভোলা কালীনাথ রায়ের বাজার হাটখোলা মসজিদ চত্তরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, ১৮ জুলাই জাগরণ ও সৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের উপর সন্ত্রাসী হামলা, চলমান খুন ধর্ষণ ও চাঁদাবাজদের বিচার, জুলাই গনঅভ্যুত্থানের শহীদ পরিবারের পূনর্বাসন ও আহতদের চিকিৎসা প্রদান, দ্রুত জুলাই সনদ ঘোষনা এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে জুম্মা নামাজের পরপর হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা জড়ো হলে তাদের কর্মীদের হাতে থাকা আওয়ামী লীগ ও বিএনপিকে জড়িয়ে লেখা “নৌকা আর ধানের শীষ দুই সাপের এক বিষ” এই পোস্টার দেখে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা উত্তেজিত হয়ে ওই পোস্টরটি ছিনিয়ে নিয়ে প্রতিবাদ জানায়। এ সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রন করে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেয়।
পরে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ব্যানারসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাদের পূর্ব নির্ধারিত প্রতিবাদ বিক্ষোভ শেষ করে।