• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে ভোলা কোস্ট গার্ড

প্রেস রিলিজ / ৩১৮ বার ভিউ
আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫

প্রেস রিলিজ।।আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোন। অবৈধ কর্মকান্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।

সোমবার ২ জুন সকাল ৮ টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলার ইলিশা, খেয়াঘাট, ভেদুরিয়া, নাজিরপুর, চৌমুহনী, লক্ষীপুরের মজুচৌধুরীর হাট, আলেকজান্ডার, বরিশালের ডিসি ঘাট বরিশাল, উলানীয়া, পুরাতন হিজলা, পটুয়াখালীর অলীপুর, পটুয়াখালী, কালাপাড়া, বাউশিয়া, নোয়াখালীর তমুরুদ্দিন, রাম নেওয়াজ এবং বরগুনা জেলার কাঠছিড়াসহ পাথরঘাটার গুরুত্বপূর্ণ লঞ্চ/খেয়া/ফেরি ঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি/নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করে।


দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্ট গার্ডের প্রতিটি সদস্য। যার মাধ্যমে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়।
কোস্ট গার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদ-উল-আযহা পরবর্তী যাত্রীসাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ