• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

উড়োজাহাজ প্রতিকে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসিব চৌধুরী বাঁধন

মোঃ সাইফুল ইসলাম আকাশ / ২৯২ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১০ মে, ২০২৪

আসন্ন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসিব চৌধুরী বাঁধন।
নির্বাচন কে সামনে রেখে উড়োজাহাজ মার্কা প্রতিক নিয়ে ভোটারদের কাছে প্রার্থী ও তার সমর্থকরা মাঠ চষে বেড়াচ্ছেন।
উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে। হোটেল-রেস্টুরেন্ট, পাড়া মহল্লায় প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করছেন তিনি।
প্রতিদিনই উপজেলার কোনো না কোনো এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।সাধারন মানুষের অধিকার নিশ্চিত করতে তার নির্বাচনী এলাকায় সকলের ভোট চান তিনি। অর্থনৈতিক উন্নয়ন’সহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের মাঝে।
বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে অন্য প্রার্থী যতজন প্রতিদ্বন্ধিতা করবেন বলে শোনা যাচ্ছে। তার মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন হাসিব চৌধুরী বাঁধন।
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মানে বোরহানউদ্দিন উপজেলাকে একটি মডেল উপজেলা করতে সকলের কাছ থেকে দোয়া ও উড়োজাহাজ মার্কায় ভোট চান তিনি।
উড়োজাহাজ প্রতিকের মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসিব চৌধুরী বাঁধন বলেন,অপরাধমুক্ত সমাজ গঠনে ও সকল শ্রেণী পেশার মানুষের অধিকার নিশ্চিত করতে সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চাই।আগামী একুশে মে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে তাদের সেবক হয়ে কাজ করবেন বলে আশাবাদী হাসিব চৌধুরী বাঁধন।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ