• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

উপকূলজুড়ে বিশেষ নিরাপত্তা বলয়, উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে কোস্টগার্ড

আশরাফুল আলম সজিব।। / ১২২ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

আশরাফুল আলম সজিব।। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উপকূলীয় ও নদীবেষ্টিত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে কোস্টগার্ড সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।
তিনি বলেন, আগামী নির্বাচনে যেন জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে কোস্টগার্ড সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে। বিশেষ করে উপকূলীয় ও বিচ্ছিন্ন চরাঞ্চলে আমরা শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করেছি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ভোলা সদরের রাজাপুর ও কাচিয়া কন্টিনজেন্টের মধ্যবর্তী ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের কথাও জানান কোস্টগার্ড মহাপরিচালক। তিনি বলেন, এবারের নির্বাচনে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। পাশাপাশি ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলে দ্রুত নিরাপত্তা ও যোগাযোগ নিশ্চিত করতে দ্রুতগামী বোট ও লঞ্চ মোতায়েন করা হবে।।ইতোমধ্যে ভোলা জেলার সব এলাকায় কোস্টগার্ডের নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ বুঝতে পারছেন যে, নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ড তাদের পাশে রয়েছে। এতে ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
তিনি আরও বলেন, কোনো দুষ্কৃতকারী বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা থাকলে আমরা তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, যাতে কেউ ভোটের সুন্দর পরিবেশ নষ্ট করতে না পারে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. আরিফ হোসেন, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, ভোলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভোটারদের জানমাল ও ভোটাধিকার সুরক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ