• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

করিম–বানু ফাউন্ডেশনের উদ্যোগে ভোলায় হতদরিদ্রদের মাঝে কম্বল ও খাবার বিতরণ

বিশেষ প্রতিনিধি।। / ১৭৮ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি।। শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভোলায় করিম–বানু ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে। মানবিক মূল্যবোধ ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে সোমবার (১৩ জানুয়ারি) ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ তাহের, দৈনিক আজকের ভোলার সম্পাদক ও ভোলা প্রেসক্লাবের প্রধান সমন্বয়ক আলহাজ্ব শওকাত হোসেন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, আমার দেশ-এর জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, দৈনিক দেশকাল-এর জেলা প্রতিনিধি জামাল উদ্দিন, ভোলা জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, দৈনিক আজকের দর্পণ-এর জেলা প্রতিনিধি আশরাফুল আলম সজীব, এনটিভি মাল্টিমিডিয়া প্রতিনিধি ও বাংলাদেশ বেতার প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা জানান, ভোলার দৌলতখান উপজেলার সম্ভ্রান্ত পরিবার মরহুম ফজলে করিম ও হাসান বানুর স্মরণে প্রতিষ্ঠিত করিম–বানু ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে তারা বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে মানবতার বার্তা পৌঁছে দিচ্ছে। ভবিষ্যতেও হতদরিদ্র মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ