• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

কুমিল্লা আইন কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করলেন ভোলার সাংবাদিক আশরাফুল আলম সজিব

বিশেষ প্রতিনিধি।। / ১৪৪ বার ভিউ
আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বিশেষ প্রতিনিধি।। কুমিল্লা আইন কলেজ থেকে আইনের বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন দৈনিক আজকের দর্পণ পএিকার জেলা প্রতিনিধি ও দৈনিক ভোলার বানী পএিকার সিনিয়র স্টাফ রিপোর্টার তরুন সাংবাদিক আশরাফুল আলম সজিব।
বুধবার (২৩ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। তিনি ২০২১-২২ সেশনে ভর্তি হয়ে ২০২৫ সালে পরীক্ষা দিয়ে দ্বিতীয় বিভাগ পেয়ে এ স্নাতক ডিগ্রী অর্জন করেন।
স্নাতক ডিগ্রি পাওয়ার পর তিনি নিজের অভিব্যক্তিতে জানান, আমি এলএলবি পাস করে আনন্দিত। তবে ভোলায় বসবাস করে কুমিল্লায় গিয়ে আইন বিদ্যায় অধ্যায়ন ছিল আমার জন্য একটি চ্যালেঞ্জ।
একদিকে পরিবার অপরদিকে সাংবাদিকতা, তার উপর লেখা পড়া ছিল বড় কঠিন কাজ। বাবা নেই, মা অসুস্থ তার পরও জীবনের অর্জিত লক্ষ্যে পৌঁছতে হয়েছে। আমার কোনো কৃতিত্ব নেই, সবই মহান আল্লাহর ইচ্ছা ও সকলের দোয়া। ভবিষ্যতে একজন আইনজীবী হয়ে যাতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি তার জন্য সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা কামনা করি।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ