• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

গোপালগঞ্জে কেন্দ্রীয় নেতাদের উপর হামলার ঘটনায় ভোলায় এনসিপির মশাল মিছিল, প্রতিবাদসভা

স্টাফ রিপোর্টার।। / ১০৬ বার ভিউ
আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার।। গোপালগঞ্জে এনসিপির নেতাদের গাড়ী বহরে হামলা ও ভাংচুরের ঘটনায় আজ বুধবার (১৬ জুলাই) ভোলায় দলটির নেতা কর্মীরা মশাল মিছিল ও প্রতিবাদসভা করেছেন। সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা শহরে বিক্ষোভ মিছিল শেষে তারা ভোলার নতুন বাজার প্রেসক্লাব চত্ত্বরে এসে প্রতিবাদসভায় মিলিত হয়। সভায় গোপালগঞ্জের ঘটনাকে বর্বরোচিত ও বিষিদ্ধ আওয়ামী ফ্যাসিষ্টদের ঘৃণ্য পৈচাশিক ঘটনা বলে আখ্যায়িত করেন বক্তারা। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, দলের ভোলা জেলা সদস্য সচীব আক্তার হোসেন, জেলা যুগ্ম সমন্বয়ক ইয়াসির আরাফাত,যুগ্ম সমন্বয়ক মুঃ মাকসুদুর রহমান,মীর মোশাররফ অমি ও রাকিব হাসান প্রমূখ।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভোলায় পদযাত্রা ও সমাবেশ শেষে আজ বুধবার গোপালগঞ্জ কর্মসূচিতে যোগদেন। সেখানে নাহিদ,সারজিস ও হাসনাতরা নিষিদ্ধ আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলার শিকার হন।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ