• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

ঘূর্ণিঝড় রেমালে উড়ে গেছে ভোলার মৌলভীরহাট মাদ্রাসার ছাউনি।। পাঠদান ব্যাহত

ইয়ামিন হোসেন / ১৯৫ বার ভিউ
আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪

সিডর, আইলার পর দেশের একমাত্র দ্বীপ জেলাকে ক্ষত-বিক্ষত করে দিয়ে গেলো ঘূর্ণিঝড় রেমাল। ভোলা জেলায় ৬ জনের প্রাণহানি ঘটেছে এ রেমালের তান্ডবে। পানিবন্দী ছিলো লক্ষাধিক মানুষ। রেমালের তান্ডব লিলায় উত্তর ভোলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মৌলভীরহাট হোসাইনিয়া ফাজিল ডিগ্রী মডেল মাদ্রাসার ছাউনি উড়ে গেছে। ঝড়ে তসনস করে দিয়েছে মাদ্রাসার টিনের ছাউনি। এতে পাঠদানে ব্যাহত হতে দেখা গেছে মাদ্রাসায়।

সরজমিন ভোলা সদর উপজেলার ইলিশা জংশনস্থ মৌলভীরহাট মাদ্রাসায় গিয়ে দেখা যায় শিক্ষার্থীদের পাশের ছোট একটি রুমে পাঠদান দিচ্ছে শিক্ষকরা।

পাঠদানে সমস্যা হওয়ায় অনেক শিক্ষার্থী মাদ্রাসা থেকে ফিরে গেছে।

শিক্ষকরা জানান, মাদ্রাসার ছাউনি ঘূর্ণিঝড় রেমালে উড়ে গেছে এতে ওই রুমে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। মেরামতে প্রায় ৪ লক্ষ টাকার মত লাগবে বলেও জানান শিক্ষকরা।

মৌলভীরহাট হোসাইনিয়া ফাজিল ডিগ্রী মডেল মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম জানান, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ