• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

ঘূর্ণিঝড় রেমাল: ভোলার উপকূলে কোস্টগার্ডের মাইকিং

মো: মনছুর আলম / ২৬৯ বার ভিউ
আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪

ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ভোলায় সচেতনতামূলক মাইকিং করছে কোস্টগার্ড। আজ সকালে মেঘনা নদীর পাড়ে এ প্রচার মাইকিং করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ এম এম হারুন-অর-রশীদ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ভোলার বিভিন্ন জায়গায় শনিবার সকাল থেকে মাইকিং করা হচ্ছে। বিশেষ করে জেলার উপকূলীয় অঞ্চলে কোস্টগার্ড মাইকিং করে জেলে ও নদীর তীরবর্তী এলাকার মানুষকে সচেতন করছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের সমুদ্র বন্দর সমূহে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে। পরবর্তীতে সংকেত বেড়ে ঘূর্ণিঝড় রেমালে রূপ নিয়ে উপকূলে আঘাত হানতে পারে। এতে সংকেত বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ