• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

চরফ্যাশনে খেলার ব্যাট দিয়ে আঘাতে যুবকের মৃত্যু, মামলা দায়ের

মামুন হোসাইন চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ / ২৭২ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন মুজিবনগর ইউনিয়নের চর মোতাহার এলাকায় ক্রিকেট খেলার মাঠে বাকবিতণ্ডায় জড়িয়ে সুজন মাতাব্বর (২২) কে খেলার ব্যাট দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে একই এলাকার বাসিন্দা রাজ্জাকের বিরুদ্ধে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে সুজন মাতাব্বরের পিতা বাদী হয়ে সাতজনকে আসামি করে দুলারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আসামিরা হলেন-রাজ্জাক, রিপন, মাসুদ, শাহাদাত, গনি ব্যাপারী, শামিম, সিরাজ। এদের মধ্যে রাজ্জাক, রিপন, মাসুদ ও শাহাদাত উপজেলার দুলারহাট থানাধীন মুজিবনগর ইউনিয়নের চর মোতাহার ৩ন ওয়ার্ডের বাসিন্দা রহিম মাঝির ছেলে। বাকিরা হলেন, রাজ্জাকের দুই মামা গনি ব্যাপারী, সিরাজ ও মামাতো ভাই শামিম। নিহত সুজন মাতাব্বর একই এলাকার শাহে আলম মাতাব্বরের ছেলে।

নিহতের পিতা শাহে আলম মাতাব্বর জানান, বুধবার দুপুর ১২ টার দিকে তার ভাই জাকির মাতাব্বরের ছেলে রাহাদ ও রহিম মাঝির ছেলে রাজ্জাক, রিপন ও শাহাদাতসহ এলাকার অন্যান্য ছেলেরা ফসলের মাঠে ক্রিকেট খেলছিল। রহিম মাঝির ছেলে শাহাদাত তার ভাতিজা রাহাদকে খেলার মধ্যে অকথ্য ভাষায় গালমন্দ করে। রাহাদকে গালমন্দ করতে দেখে মাঠের একপাশে থাকা তার ছেলে সুজন মাতাব্বর শাহাদাতকে ডাক দেয়। উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরুর এক পর্যায়ে রাজ্জাক, রিপন ও শাহাদাত তাদের বড় ভাই মাসুদ, তার মামা গনি ব্যাপারী, সিরাজ ও মামাতো ভাই শামিমকে ডেকে নিয়ে এসে রাহাদ ও সুজনকে এলোপাথাড়ি মারধর করে। এসময় রাজ্জাক ক্রিকেট খেলার ব্যাট দিয়ে সুজনের মাথায় আঘাত করলে সুজন মাতাব্বর গুরুতর আহত হয়। সুজনকে তার পরিবারের লোকজন উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে প্রেরণ করেন। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজনের মৃত্যু হয়। এই ঘটনায় সুজনের বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে দুলারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে অভিযুক্তরা সহ তাদের পরিবারের লোকজন আত্মগোপন থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।

দুলারহাট থানার ওসি মোঃ মাকসুদ রহমান মুরাদ জানান, চরফ্যাশন সার্কেল স্যার সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। বৃহস্পতিবার রাতে নিহত সুজনের পিতা শাহে আলম বাদী হয়ে সাতজনকে আসামি করে হত্যা মামলা দয়ের করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ