• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

চরফ্যাশনে ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মামুন হোসাইন চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ / ২৪২ বার ভিউ
আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪

ভোলার চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীর তীরে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বুধবার (৮ মে) সকালে অজ্ঞাত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগের দিন মঙ্গলবার রাতে উপজেলার কুকরি-মুকরি ইউনিয়নের চরপাতিলা গ্রামের শরিফ পাড়া এলাকার মেঘনা নদীর তীরবর্তী একটি ধান ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

কুকরি-মুকরি নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. নজরুল ইসলাম খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধান ক্ষেতের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা কুকরি-মুকরি ফাঁড়ি থানার নৌ-পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, অজ্ঞাত ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর হবে। শরীরে হালকা বেগুনি রঙের গোল গলা গেঞ্জি ছিল। এছাড়াও নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ