• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

চরফ্যাশনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মামুন হোসাইন চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ / ৩৭৭ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে আফরিন(৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির পুকুরে ডুবে তার মৃত্যু হয়। নিহত শিশু ওই গ্রামের দুলাল মাঝির মেয়ে।

মা তানিয়া জানান, বড় বোন তাকিয়া ও ছোট বোন আফরিন দুপুরে নিজ বাড়ির পুকুরে গোসল করতে যান। বড় বোন সাঁতার জানলেও ছোট বোন আফরিন সাঁতার না জানায় অসাবধানতা বশত পানিতে তলিয়ে যায়। বড় বোনের চিৎকারে তিনি এবং তার পরিবারের সদস্যরা ছুটে এসে শিশু কন্যা আফরিনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

শশীভূষণ থানার ওসি তদন্ত মো. জিল্লুর রহমান জানান, শিশুর মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ