• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

মামুন হোসাইন চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ / ২৩৬ বার ভিউ
আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে রসুলপুর ইউনিয়নের ভাসানচর গ্রামের নিজ বসত বাড়ির পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। নিহত দুই শিশু ওই গ্রামের দিন মুজুর রাসেলের সন্তান বলে জানাগেছে।

নিহত হলেন, বায়েজিদ(৬) ও মারিয়া (৪)। দুই শিশুর মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেেছ।

স্বজনরা জানান, শিশুদের মা দুপুরে রান্নার কাছে ব্যস্ত ছিলেন। দুই ভাই বোন বায়েজিদ ও মারিয়া বাড়ির অঙ্গিনায় খেলাধুলা করছিলো।রোদের তীব্রদাহতে দুই শিশু পরিবারের সদস্যদের অগোচোরে বসত বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তলিয়ে যায়। শিশুদের মা তাদের কোন সাড়া শব্দ না পেয়ে বাড়িতে খোঁজ করতে থাকেন। পরে স্বজনরা খোঁজাখুজি করে না পেয়ে সন্দেহবশত পুকুরে তল্লাশী চালিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন।

শশীভূষণ থানার ওসি ম. এনামূল হক জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহত শিশুদের মরদেহ দাফন করতে বলা হয়েছে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ