• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

চরফ্যাশনে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মুল আসামী গ্রেপ্তার

মামুন হোসাইন চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ / ৩৭৪ বার ভিউ
আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

ভোলার চরফ্যাশনের দুলারহাটে কবরস্থানে মাদক সেবনে বাধা দেয়ায় দৈনিক নয়া শতাব্দী ও বিডি ২৪ লাইভ অনলাইন পত্রিকার চরফ্যাশন উপজেলা প্রতিনিধি আরিফ হোসেনসহ তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনার মুল আসামী কিশোর গ্যাং লিডার রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকাল ১০টায় এজাহার দাখিলের পর বিকাল সাড়ে ৫ টায় স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় চর যমুনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাকিব ওই গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

এজাহার সুত্রে জানাযায়, অভিযুক্ত ওই ৫ আসামী এলাকায় চিহ্নিত কিশোর গ্যাং এর সদস্য ও মাদক সেবনকারী। প্রায় সময় তার বাড়ির দরজায় এবং পার্শ্ববর্তী কালভার্ট সংলগ্ন কবরস্থানের পাশে মাদক সেবন করে থাকেন। তাদেরকে বারবার নিষেধ করেও কোন প্রতিকার না পেয়ে তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়। এতে ক্ষিপ্তহন কিশোর গ্যাং চক্রের লিডার রাকিবসহ তার সাঙ্গপাঙ্গ অপর মাদক সেবনকারীরা। রোববার ফের ওই চক্র কালভার্ট সংলগ্ন কবরস্থানের পাশে মদককের আড্ডা বসায় এবং বিকট শব্দে সাউন্ড বক্স বাজায়। এসময় ওই স্থান দিয়ে সাংবাদিক আরিফের ভগ্নিপতি নাজিউরের আসার সময় পূর্ব আক্রোসবত তার ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে সাংবাদিক আরিফ হোসেন , তার বোন হাফসা বেগম ও তার বড় বোনের জামাতা মোক্তার হোসেন নাজিউরকে উদ্ধারে এগিয়ে গেলে সংঙ্গবদ্ধ মাদক সেবনকারীরা তাদের ওপর অর্তকিত হামলা চালিয়ে গুরুতর জখম করেন।তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে হামলাকারীদের কবল থেকে তাদের রক্ষা করে হাসপাতালে পাঠান।

দুলারহাট থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, হামলার ঘটনায় মুল আসামী রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ