• সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

চরফ্যাশনে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মামুন হোসাইন চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ / ৩৫৬ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ভোলার চরফ্যাশনে বিষাক্ত সাপের কামড়ে ইয়ামিন(৫) বছর বসয়ী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে আসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডর এদূর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের নুর উদ্দিনের ছেলে।

ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মেলেটারী জানান, শিশু ইয়ামিন নিজবাড়ির পুকুরে মামার সাথে মাছ শিকারে যান। ওই সময় পানির থেকে শিশু ইয়ামিনকে বিষাক্ত সাপে কামড় দেয়। শিশুর চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। স্বজনরা পুকুর থেকে উদ্ধার করে তাকে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন হাসপাতালে কর্মরত সাব- অ্যাসিন্টেট কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ওই শিশুটি বিষাক্ত সাপের কামড়েই মৃত্যু হয়েছে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ