• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

চরমোনাইর পীর সাহেবরা টাকা দিলে ফুঁ দেয় আর টাকা না দিলে হাত দিয়ে সরিয়ে দেয়: বিএনপি নেতৃবৃন্দ 

আশরাফুল আলম সজিব।। / ১৩৩ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

আশরাফুল আলম সজিব।। ভোলা জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, চরমোনাইর পীর সাহেবরা টাকা দিলে ফুঁ দেয় আর টাকা না দিলে হাত দিয়ে সরিয়ে দেয়। এই ইসলামী আন্দোলন বিগত আওয়ামী লীগ সরকারের দালালী করেছে। আর এদেশের রগকাটা পার্টি জামায়াতে ইসলামী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। খুলনায় সেচ্ছাসেবক দলের নেতাকে গুলী করা, চাঁদপুরে মসজিদের ঈমামকে কূপিয়েছে কারা, এদেশে সন্ত্রাস চাঁদাবাজী করে কারা তা দেশের মানুষ ভালো করেই জানে।
শুক্রবার (১৮ জুলাই) বিকালে ভোলা কালীনাথ রায়ের বাজার বিএনপি অফিস প্রাঙ্গনে জেলা বিএনপির আয়োজনে জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরনে ও আহতদের আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান ও মৌনমিছিল পূর্ব এক সমাবেশ করে এ সব কথা বলেন তারা।


তারা আরও বলেন, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী আন্দোলন ষড়যন্ত্র শুরু করেছে। তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সম্প্রতি মিটফোর্ডের একটি হত্যাকান্ডকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপিকে জড়িয়ে উস্কানিমূলক কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভবিষ্যতে এধরনের বক্তব্য দেয়া হলে এদেশের মানুষ তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেবে।
আমরা গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।
ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক,  বশির আহম্মদ, ভোলা পৌর বিএনপির আহবায়ক আঃ রব আকন, জেলা শ্রমিক দলের সেক্রেটারী তানবির আহাম্মদ তালুকদার সহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে কালো পতাকা ও কালো ব্যাজ ধারন করে নেতাকর্মীদের একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ করে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ