• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

জাটকা নিধন অভিযান ও জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলা কোস্ট গার্ডের “তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন

প্রতিবেদকের নাম: / ২৯৯ বার ভিউ
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫

আশরাফুল আলম সজিব।। জাটকা নিধন অভিযান ও জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে “তারুণ্যের উৎসব”-২০২৫ শীর্ষক এক কর্মশালা উদযাপন করেছে ভোলার কোস্ট গার্ড দক্ষিণ জোন।

রোববার (২৫ মে) বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের ভোলা অফিসের কনফারেন্স রুমে এ তারুণ্যের উৎসব উদযাপন করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা, লেঃ কমান্ডার হারুন অর রশিদ এক প্রেস ব্রিফিং এ জানান, উপকূলীয় নদী তীরবর্তীর আঞ্চলে আইনশৃঙ্খলা ও মৎস্য সম্পদ রক্ষায় প্রতিবছর মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরনের জন্য বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরন নিষিদ্ধ ও জাটকা নিধন অভিযান উপলক্ষ্যে নিয়মিত টহল ও অভিযানের পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় রোববার ২৫ মে সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে “তারুণ্যের উৎসব”-২০২৫ শীর্ষক মৎস্য সংরক্ষণ কর্মশালা, বর্ণাঢ্য র্র্যালী, লিফলেট বিতরন ও জেলেদের মৎস্য আহরণ সrম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

নদী ও সাগরে অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
এ সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন, স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় জনগন।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ