
আশরাফুল আলম সজিব।। জাতীয় নগরিক কমিটি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গনঅভ্যুত্থান বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তোলার জন্য হয়েছিল। দুর্নীতি বৈষম্য চাঁদাবাজ সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থার জন্য লড়াই করছি। আমাদের এই লড়াইয়ে আপনাদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। দেশব্যাপী জুলাই পথযাত্রার অংশ হিসেবে আজ ১৫ জুলাই মঙ্গলবার ভোলা প্রেসক্লাব চত্বরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।।
তিনি আরো বলেন, আজকে ১৫ জুলাই এই দিনে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাএলীগের সন্ত্রাসী হায়নারা আমাদের উপর আক্রমণ করে নির্মম নির্যাতন চালিয়েছিল। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার ও মুজিব বাদী আদর্শের মধ্যেমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিলো। এই মুজিব বাদী আদর্শ গত ৫০ বছর ধরে বিভাজিত করে রেখেছিল। ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছি। আমরা নতুন বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক গনতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম। যে বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ কৃষকের বাংলাদেশ মধ্যবিত্তের বাংলাদেশ আমজনতার বাংলাদেশ হবে।
তিনি বলেন, ভোলার মানুষকে সকল উন্নয়ন সুযোগ-সুবিধা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যুগের পর যুগ। আজকের এই আধুনিক যুগেও ভোলা বাসীকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমরা আজকে এসেছি সেই দুরুত্ব গোচাতে ভোলাবাসীর সাথে আমাদের আর কোনো দুরুত্ব থাকবেনা। আমরা জানি এই ভোলাতে একাধিক গ্যাস ক্ষেত্র রয়েছে এবং সারাদেশে গ্যাস যোগান দাতাদের মধ্যে অন্যতম। কিন্তু ভোলাবাসী গ্যাস থেকে বঞ্চিত। এখানের হাসপাতালগুলোকে অকার্য করে রাখা হয়েছে। চিকিৎসা, শিক্ষা নিতে দূর দূরান্তে যেতে হয়। আমরা চাই ভোলা একটি স্বনির্ভর এবং সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে উঠবে এবং মর্যাদাবান জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেন তিনি।
মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, শহীদ হাসানের পিতা মনির হোসেন, উপস্থিত ছিলেন, মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, যুগ্ম মুখ্য সংগঠক ডাঃ মাহমুদা আক্তার মিতু, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। এছাড়াও বক্তব্য রাখেন, যুবশক্তি নেতা অ্যাডভোকেট রাসেল, ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক সালমা আক্তার, ফারজানা আহমেদ, এনসিপি নেতা আব্দুল্লাহ আল মামুন, বরিশাল অঞ্চল তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক, ফয়সাল মাহমুদ শান্ত, ভোলা জেলার প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফ, জেলা যুগ্ম সমন্বয়কারী ইয়াসির আরাফাত, মুঃ মাকসুদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।