ডেস্ক নিউজ।। জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও ৫ দফা দাবিতে ভোলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা শাখা।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় শহরের কে জাহান মার্কেট এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মানববন্ধনে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদ সাহেব। বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় রাজনীতিতে ন্যায়ভিত্তিক অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি ও পাঁচ দফা দাবির বাস্তবায়ন আজ সময়ের অনিবার্য দাবি।
তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায় না হওয়া পর্যন্ত খেলাফত মজলিসের কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা বেলাল হোসাইন, বাইতুল মাল সম্পাদক সৈয়দ মাকসুদ, ভোলা-১ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা আলি আকবর আজমী, ভোলা-২ আসনের প্রার্থী মাওলানা আবদুস সালাম, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি কামাল উদ্দীন, দৌলতখান শাখা সভাপতি মাওলানা বেলাল হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা আবু সাঈদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এছাড়া মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা সভাপতি মুফতি সাখাওয়াত আমিন, সহসভাপতি মুফতি তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নাঈম হাসান, বাইতুল মাল সম্পাদক মাওলানা ইউনুস, অফিস সম্পাদক মাওলানা মাকসুদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহসহ যুব মজলিস সদর থানা শাখার সহসভাপতি হাফেজ ইউসুফ ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও ন্যায়ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।