৫১তম রাজনৈতিক দল হিসেবে ‘ট্রাক’ প্রতীকে নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ (জিওপি। সোমবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে ইসি জানিয়েছে, “The Representation of the People’s Order, ১৯৭২ এস Chapter VIA এর বিধান অনুযায়ী প্রধান কার্যালয় আল রাজী কমপ্লেক্স (৩য় তলা), বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা-১০০০ এ অবস্থিত ‘গণঅধিকার পরিষদকে (জিওপি)’ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। দলটির জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং নিবন্ধন নং-০৫১, তারিখ ০২ সেপ্টেম্বর, ২০১৪।”







