• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

ডিবি পুলিশের অভিযানে ভোলায় অস্ত্রসহ ৩ জলদস্যু আটক

নিউজ ডেস্ক / ২৯০ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

ভোলায় জলদস্যুতার অভিযোগে ৩ দস্যুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, তারেক (২০), আল আমিন (১৯) ও মনির (২০)। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি রাম দা, একটি ইঞ্জিত চালিত নৌকা ও ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

এ সময় অপহৃত দুই জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন, সাইদুল ইসলাম ও মানিক হোসেন। তাদের বাড়ি মেহেন্দিগঞ্জ ও ভোলার ইলিশায়। বিকাল ৪টায় ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় উপস্থিত ছিলেন, ডিবি ওসি এনায়েত হোসেন।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ