• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

তজুমদ্দিনে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ!

এইচ এম হাছনাইন / ৩০৭ বার ভিউ
আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

এইচ এম হাছনাইন।। ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন অটোরিকশা চালক মিরাজ (পিতা: মৃত জাহের ফকির), মেহেদী (পিতা: সিদ্দিক হাজী), এবং আরও দু’জন অজ্ঞাত ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ১৮ জুলাই ২০২৫ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভুক্তভোগীর নিজ বাড়ির কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর অবস্থায় মেয়েটিকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন।

এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহব্বত খান বলেন, “এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ