• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার।। / ১১৪ বার ভিউ
আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার।। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার এবং গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা ও সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা ছাত্র দল।

সোমবার (১৪ জুলাই) বিকেলে ভোলায় ছাত্রদলের এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিকেলে শহরের মহাজনপট্টিস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, ছাত্রদল নেতা রাসেল, জাকারিয়া মঞ্জুসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ