• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

তীব্র তাপদাহে ইসলামী ছাত্র আন্দোলনের তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবীদের মাঝে “ঠান্ডা মাঠা” বিতরণ

নিউজ ডেস্ক / ২৯২ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে ভোলা শহরে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবীদের মাঝে “ঠান্ডা মাঠা” বিতরণ অনুষ্ঠিত!

আজ ২৪ এপ্রিল ২০২৪ ইং রোজ বুধবার ভোলা শহরে “তীব্র তাপদাহের কারণে” ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে খাঁটি দুধ ও মধু মিশ্রিত এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি “ঠান্ডা মাঠা” ভোলা সদর নতুন বাজার ও সদর রোডে দিনমজুর, ব্যবসায়ী, রিক্সাচালক‌ ও পথচারীদের মাঝে বিতরণ করা হয়।

এসময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ আবু জাফর এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, দাওয়া সম্পাদক মুহাম্মদ হোসাইন আহমেদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ জোবায়ের, বিশ্ববিদ্যালয় সম্পাদক হোসাইন আহমেদ শাহীন ও ভোলা শহর শাখার সহ-সভাপতি মুহাম্মদ জোবায়ে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ