• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

তোফায়েল আহমদের স্ত্রীর জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি।। / ১০৫ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫


বিশেষ প্রতিনিধি, ভোলার কাগজ।। নিষিদ্ধ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমদের সহধর্মিণী আনোয়ারা আহমদ-এর জানাজায় মানুষের ঢল নেমে আসে। শুক্রবার জুমার নামাজ শেষে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা আনোয়ারা আহমদ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
শুক্রবার ভোরে ঢাকা থেকে মরদেহ ভোলায় আনা হলে কালীনাথ বাজারের তালুকদার বাড়িতে রাখা হয়। পরে মরদেহটি ভোলার উপশহর বাংলাবাজার ফাতেমা খানম মসজিদে নেওয়া হলে বিপুল সংখ্যক মানুষ এসে শোক প্রকাশ করেন।
জানাজা শেষে মরদেহটি ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নিয়ে যাওয়া হয় এবং বিকেল ২টা ৩০ মিনিটে তোফায়েল আহমদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, আনোয়ারা আহমদ একমাত্র কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ