• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

নটরডেম কলেজে চান্স পেল চরফ্যাসনের ২ মেধাবী শিক্ষার্থী

নিউজ ডেস্ক / ২০৯ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

মানবিক বিভাগে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীতে ভর্তি মনোনীতদের চূড়ান্ত মেধাতালিকায় স্থান করে নিয়েছে ভোলার চরফ্যাসনের দুই মেধাবী শিক্ষার্থী।

তারা দুজন হলেন সাঈদ মাহমুদ (ফারদিন) ও মেহেদী হাসান সামি।
চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৪ এ অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
১জুন নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজ ৩ জুন সোমবার পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়।
নটরডেম কলেজের ওয়েব সাইট থেকে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
এতে চান্স পেয়েছে চরফ্যাসনের দুই মেধাবী ছাত্র।
তারা দুই জন উপজেলার বাসিন্দা।
ফজলুর রহমান ও ফারজানা আক্তার এই শিক্ষক দম্পতির ছেলে সাঈদ মাহমুদ ফারদিন।
মাহবুব ইসলাম ও ফারজানা ইসলাম এই শিক্ষক দম্পতির ছেলে মেহেদী হাসান সামি।
তারা দুই ছাত্র চলতি বছরে চরফ্যাসন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি ২০২৪ পরীক্ষায় অংশগ্রহণ করে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

তাদের সাফল্যে পরিবার ও সহপাঠীরা আনন্দিত।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ