• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

পিআর পদ্ধতি নির্বাচনসহ ৫ দফা দাবিতে ভোলায় জামায়াতের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা

আশরাফুল আলম সজিব।। / ১১২ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

আশরাফুল আলম সজিব।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে আয়োজনের দাবিসহ ঘোষিত ৫ দফা বাস্তবায়নের লক্ষ্যে পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে শহরের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাস্টার জাকির হোসাইন। সভা পরিচালনা করেন ভোলা পৌর আমির জামাল উদ্দিন।
সভায় বক্তারা বলেন, “দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতির নির্বাচন বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সনদ ঘোষণা, ফ্যাসিস্ট জুলুম-নির্যাতন ও গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাসহ ৫ দফা দাবি বাস্তবায়ন জরুরি।
এসময় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির ও ভোলা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, কর্মপরিষদ সদস্য জিয়াউল মোর্শেদ চৌধুরী ও মাওলানা জাকির হোসাইন।
মতবিনিময় সভায় অংশ নেন খলিফাপট্টি জামে মসজিদের খতিব মাওলানা মজিব উদ্দিন, নাজিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন, সাংবাদিক এম এ বারি, দৈনিক ভোলার বানী সম্পাদক মাকসুদুর রহমান, আমার দেশ জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, হেফাজতে ইসলামের নেতা মাওলানা মিজানুর রহমান আজাদী, শিক্ষক নেতা ইমরান হোসেন এবং জেলা আইনজীবী নেতা অ্যাডভোকেট ইলিয়াস হোসেন সুমনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দেশের চলমান সংকট নিরসনে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ