• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

ভোলায় প্রয়াত শিক্ষক ও অন্যান্যদের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান

আশরাফুল আলম সজিব / ২৩৩ বার ভিউ
আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪

ভোলার স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও অফিস সহায়কদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার (০১ জুন) সকাল ১০ টায় বিদ্যালয়ের হল রুমে, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তাহের এর সভাপতিত্বে ও মাকসুদুর রহমান মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অএ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর মোঃ রুহুল আমিন জাহাঙ্গীর, বাপ্তা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইয়ানুর রহমান (বিপ্লব), প্রধান শিক্ষক মোঃ আবি-আবদুল্লাহ ও শিক্ষক আনোয়ার পারভেজ।

এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের প্রাক্তন বর্তমান শিক্ষক, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা, শিক্ষকদের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করে বলেন, গত কিছুদিন আগে বিদ্যালয়ের সদ্য প্রয়াত প্রাক্তন সিনিয়র সহকারী শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি মরহুম মোঃ আবু তাহের পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নেয়। তিনি ১৯৮৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘদিন সুনামের সাথে এই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করেন। এছাড়াও প্রয়াত শিক্ষক (আরবী) মোখলেছুর রহমান, সহকারী শিক্ষিকা (বাংলা) মোসাঃ ফরিদা বেগম, সহকারী শিক্ষিকা (সমাজ বিজ্ঞান) মজিবুন্নেছা এবং অফিস সহায়ক মো. আব্দুল খালেক ও মো. নুরুল ইসলাম সহ বিদ্যালয়ের আরো অনেক শিক্ষক কর্মচারী বিদায় নিয়েছেন তাদের তখন স্মরণ করা হয়।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্রদের মধ্যে মো. খায়রুল আলম, মো.আরিফ হোসেন, মো. নুরে আলম, নাজিম হাওলাদার ও মনিরুল ইসলাম।

উল্লেখ্য, প্রাক্তন ছাত্র-ছাত্রীর পক্ষে মো. খায়রুল আলম বলেন, সকলের প্রচেষ্টায় প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল ভবিষ্যতে এর ধারাবাহিকতা রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ