• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বন্যার্তদের পাশে দাঁড়াবে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন

তুহিন খন্দকার / ১৯৮ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

চলমান ভয়াবহ বন্যায় দেশের ৮ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় ৪০ লক্ষ মানুষ। অর্থ সহায়তা দিয়ে সাহায্য করবে অস্ট্রেলিয়া প্রবাসি বাংলাদেশি লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন।

এসোসিয়েশন সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ জানান, বন্যার্তদের সহযোগিতার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে অর্থ পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছি। ইতোমধ্যেই বাংলাদেশের কয়েকটি সহযোগী সংগঠনের সাথে যোগাযোগ করেছি এবং অর্থ প্রেরণ করেছি।

পাশাপাশি তারা সারা বিশ্বে থাকা সকল প্রবাসীদেরও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ