• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

আশরাফুল আলম সজিব / ২২৫ বার ভিউ
আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‌্যালি করেছে দলটি। সংগঠনটি প্রতিষ্ঠার সাড়ে ৭ দশক পূর্ণ হচ্ছে ২৩ জুন।
আজ সকালে শহরের বাংলাস্কুল মোড় অবস্থিত, ভোলা জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বণার্ঢ্য ্যালি বের হয়ে দলীয় স্লোগানে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
জেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা`র সভাপতিত্বে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সহ সভাপতি এডভোকেট জুলফিকার আহমেদ, দোস্ত মাহমুদ, এডভোকেট জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইউনুস, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, সালাউদ্দিন লিংকন, জেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক তরিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক শামসুদ্দিন আহমেদ। পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ।
এ ছাড়া জেলা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ