• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, আন্তর্জাতিক কমান্ড কাউন্সিল এর ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আশরাফুল আলম সজিব / ১৯৫ বার ভিউ
আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪

পর্তুগাল প্রবাসী মো মিজান মিয়াকে সভাপতি ও মালয়েশিয়া প্রবাসী ইব্রাহিম আলী কে সাধারণ সম্পাদক করে ১৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন প্রদান করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব মোঃ শফিকুল ইসলাম এর স্বাক্ষরিত এক পত্রে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ,আন্তর্জাতিক কমান্ড কাউন্সিলের ১৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করেছেন। কার্যালয় থেকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই কমিটি অনুমোদন প্রদান করা হয় ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া বলেন নব-নির্বাচিত কমিটির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ও বহি বিশ্বে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সুসংঘটিত করে বীর মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নানাভাবে সহযোগিতা ও মানব সেবায় বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নসহ দেশবিরোধী স্বাধীনতা বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে জাগ্রত/ সক্রিয় থেকে অগ্রণী ভূমিকা পালন করা। সংগঠনের চেয়ারম্যান আরো বলেন বীর মুক্তিযোদ্ধা পরিবার সুসংগঠিত না হইলে দেশ মহাসংকটে নিমজ্জিত হতে পারে।
মহাসচিব শফিকুল ইসলাম বাবু ১৪১ সদস্যের এ তালিকা প্রকাশ করে বলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় সংগঠন।
এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহ আলম পাঠান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম টিপু সুলতান, ভাইস চেয়ারম্যান মো. জুয়েল মিয়া, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক সোরোয়ার মাসুদ, সাংগঠনিক সম্পাদক শের আলী , রহিমুল ফারুক বাবু, নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আন্তর্জাতিক কমিটির সহ-সভাপতি, মো. নুরুন্নবীর নিরব, মুক্তিযোদ্ধা নাতি নাতনি সংসদের সভাপতি,জাহাঙ্গীর আলম, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ